জেলায় জেলায় চলছে কঠোর বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ন্ত্রণে জেলায় জেলায় চলছে কঠোর বিধিনিষেধ।
করোনা সংক্রমণ এড়াতে পঞ্চম দিন ধরে বগুড়া সদর এলাকায় কঠোর বিধিনিষেধের আওতায় বন্ধ শহরের সকল ধরনের দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান। গণপরিবহনও চলছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার খোলা রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। বিধিনিষেধের কারণে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। বন্ধ আছে নৌযান ও রেল। এসব জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে।



























