০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৯ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

ধর্মঘট প্রত্যাহারের পর বিকেল ৩টা থেকে জামালপুরের সঙ্গে দেশের বিভিন্ন জেলার বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে দূরপাল্লার বাস চলাচল। এর আগে সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

১১ দফা দাবি নিয়ে বৈঠক

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা জেলা প্রশাসনের কাছে ১১ দফা দাবি তুলে ধরেন। পরে এসব দাবি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, মালিকদের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ১১টি দাবি উপস্থাপন করা হয়েছে। বৈঠকে এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বাস ভাঙচুরের প্রতিবাদে ধর্মঘট

গত ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন অন্তত ১৬ জন।

এ ছাড়া জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে রাজিব পরিবহনের বাসের বেপরোয়া চলাচলের অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এর প্রতিবাদে বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা। তারা রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং বাস চলাচল বন্ধের দাবি জানান।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে বাস দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জামালপুর-ঢাকাসহ সারাদেশে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

দীর্ঘ ৯ ঘণ্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলে আবারও জামালপুর থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬