জামালপুরে ঝড়ে বাড়ির উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৮০৪ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে। রোববার দিনগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা হয়।
সকালে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো- দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম ও তাদের দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। স্থানী জানায়রা জানায়, রাতে ঝড়ের সময় ঘুমিয়ে ছিল মা ও দুই মেয়ে। হঠাৎ ঘরের পাশে থাকা গাছ ঝড়ের কবলে ঘরটির উপর পড়ে গিয়ে চাপা পড়ে। এতে ঘটনা স্থলেই নিহত হয় তারা। রাতে মারা গেলেও আজ সকালে স্থানীয়রা খবর পায় এবং ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।























