চাঁপাইনবাবগঞ্জে রিমান্ডে থাকা মাদক মামলার আসামী আফসার আলীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৭০৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে রিমান্ডে থাকা মাদক মামলার আসামী আফসার আলীর মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি হাজতের বাথরুমে গলায় ফ্যানের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছে আফসার। মৃতের পরিবারের দাবি- পুলিশী নির্যাতনেই মারা গেছে আফসার।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান,গত রবিবার রেবের অভিযানে হেরোইনসহ আটকের পর রেব সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আফসারকে পুলিশের কাছে সোর্পদ করে। সে সময় পুলিশ তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সোমবার সন্ধ্যায় আদালত থেকে আফসারকে নিয়ে থানা হাজতে রাখা হলে ৭টা ২০ মিনিটের সময় সে হাজতখানার স্ট্যান্ড ফ্যানের তার গলায় পেঁচিয়ে বাথরুমে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

























