গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানায় যথাযোগ্য মর্যাদায় শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন, আলোচনা ও দোয়া মাহফিল পালিত হয়েছে।
গাজীপুরের গাছা থানা তাঁতী লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়রসহ সভাপতি জামাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোহাম্মদ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কেন্দীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলতাব উদ্দিন শাহিন, ইন্ঞ্জিনিয়ার আজিজুল বারী স্বপনসহ নেতৃবৃন্দ। এসময় শোক দিবস উপলক্ষে উপস্থিতি সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।














