গাইবান্ধার বৃষ্টিহীন ঝড়ের ভয়াবহ তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
বৃষ্টিহীন ঝড় হাওয়ার গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্লাপুর, উপজেলাসহ ৭টি উপজেলা লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে গাছপালা, ঘরবাড়ি, দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গাছ চাপা পড়ে ও অটো রিকসা উল্টে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর এসব এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।
গাইবান্ধার বৃষ্টিহীন ঝড় হাওয়ার ভয়াবহ তান্ডবে বাড়ি ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৪ জন।আহত অবস্থায় ২০ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। ভুক্তভোগীরা বলেন দুপুরে আঙ্কশিক ভাবে দমকা হাওয়া ঝড় হওয়াসহ সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। ঘটনারপর থেকে বিভিন্ন সড়ক গুলোতে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে সড়ক পথ।
এ ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা মাঠে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কমীরা।
এদিকে হতাহত ও ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবদুল মতিন, পাশাপাশি নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার কথা বলে জানান তিনি।
ঘটনার পর থেকে জেলায় বিদ্যূৎ ও ইন্টারনেট লাইন সংযোগ বন্ধ রয়েছে।

























