কিংস্টন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
কিংস্টন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ক্যারিবীয়রা।
দলীয় ৯ রানেই দুই ওপেনারের বিদায়। ৫ রানে পাওয়েল আর ৪ করে আউট হন ক্রেইগ ব্রাথওয়েট। দু’জনকেই ফেরান শাহিন আফ্রিদি। রোস্টন চেজকেও টিকতে দেননি ফাহিম আশ্রাফ। ১০ রানে এনক্রুমাহ আর শূন্যতে অপরাজিত আছেন আলজারি জোসেফ। এর আগে, ৯ উইকেটে ৩০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ১২৪ রানে অপরাজিত ছিলেন ফাওয়াদ আলম। এছাড়া অধিনায়ক বাবর আজমের ৭৫ আর মোহাম্মদ রিজওয়ানের অবদান ৩১ রান। তিনটি করে উইকেট নিয়েছেন জয়দেন আর কেমার রোচ। মাঝে বৃষ্টিতে পরিত্যক্ত হয় দ্বিতীয় দিনের খেলা। আজ চতুর্থ দিনের খেলা শুরু রাত ১টায়।














