করোনায় আক্রান্ত চিকিৎসকে গুরুতর অবস্থায় যশোর থেকে ঢাকায় আনা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত যশোর চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ নাহিদ সিরাজকে গুরুতর অবস্থায় ঢাকায় আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার করে তাকে গতরাতে ঢাকায় আনা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টারে করে দ্রুততম সময়ে ডাঃ নাহিদ সিরাজকে ঢাকায় এনে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সাথে করোনা আক্রান্ত ডাঃ নাহিদ সিরাজের স্ত্রী ডাঃ আনজুম ও তাদের চিকিৎসক ডাঃ উত্তমকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলা ও করোনাভাইরাস প্রতিরোধে সশস্ত্র বাহিনীর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী।



























