০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারটি ইরানের সরকারি মালিকানাধীন বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) হরমুজ প্রণালির কাছে নোঙর করে থাকা ট্যাংকারটি লক্ষ্য করে চারটি মিসাইল ছোড়ে মার্কিন সেনারা।

খার্গ দ্বীপের কাছে হামলা

ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ। এই দ্বীপ থেকেই দেশটি বিপুল পরিমাণ তেল বিদেশে পাঠায়।

হামলার সময় ট্যাংকারটি দ্বীপের নোঙর করার স্থানে ছিল। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এদিকে ট্যাংকারে থাকা ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। হামলায় ট্যাংকারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩ পাইলট

এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হওয়ার তথ্য জানায় দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড।

নিহত তিনজন হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। অন্যজন ছিলেন বিমানবাহিনীর পাইলট।

তবে তারা কোথায় নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। এছাড়া নিহত হওয়ার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।

এর পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছিল ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হন।

এ ছাড়া লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হওয়ার খবর দিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

সূত্র: রয়টার্স

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা

আপডেট সময় : ০৩:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬