আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পেতে তার পরিবারের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পেতে প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন আবু ত্ব-হা নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। দ্রুতই রহস্য উদঘাটন করা হবে।
গত বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার দু’জন সহকর্মী, গাড়ি চালক সহ চারজন নিখোঁজ হন। এখোনো মেলেনি তাদের সন্ধান।
এমন অবস্থায় মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে আবু ত্ব-হা’র পরিবার।
সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা কামনা করেন স্ত্রী সাবিকুন্নাহার।
এদিকে, গাজীপুরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আবু ত্ব-হা’র নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ক্ষতিয়ে দেখছে।
যেখানেই আইন ভঙ্গ হচ্ছে সেখনেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।














