আফগানিস্তানে থাকা ১৫ বাংলাদেশী নিরাপদে রয়েছেন : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানে থাকা ১৫ বাংলাদেশী নিরাপদে রয়েছেন। তবে ভয়ে তারা এয়ারপোর্ট যাচ্ছেন না। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ- বিসে আয়োজিত ‘বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ: অ্যান এপিক অফ অ্যা ন্যাশনস ইমার্জেন্স অ্যান্ড ইম্যান্সিপেইশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ওয়েবিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অ্যাম্বাসেডর ইন তাসখন্দ পররাষ্ট্র মন্ত্রনালয়কে এমন তথ্য দিয়েছে। বাংলাদেশীদের উদ্ধারে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন অবস্থার প্রেক্ষিতে সব ব্যবস্থা নেয়া হবে।



























