আইনের সঠিক প্রয়োগ না থাকায় তরুণ প্রজন্ম মাদকাসক্ত হয়ে পড়ছেঃ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
- আপডেট সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৩০ বার পড়া হয়েছে
সামাজিক অবক্ষয় এবং আইনের সঠিক প্রয়োগ না থাকায় চলচ্চিত্র জগৎসহ তরুণ প্রজন্ম মাদকাসক্ত হয়ে পড়ছে বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম। শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিনোদন জগতে মাদক নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিনোদন জগতে মাদক বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা। এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ব্যবসা মুনাফার জন্য মাদকের ব্যবহার বাড়ছে, আর ব্যবসার বিস্তার বাড়াতে বিনোদন জগতে মাদক ছড়িয়ে দেয়া হচ্ছে। শুধু মাদক সেবনকারীদের নয়, একই সাথে মাদক কারাবরিদেরও আনের আওতায় আনার পরামর্শ দেন তিনি। চলচ্চিত্র শিল্পের মানুষদের মাদকের ছোবল রক্ষা করতে পৃষ্ঠপোষকদের আরো সতর্ক এবং সচেতভাবে কাজ করার কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।



























