অ্যাস্ট্রাজেনেকাকে পাঁচ কোটি টিকা সরবরাহের নির্দেশ
- আপডেট সময় : ০১:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিকে পাঁচ কোটি করোনার টিকা সরবরাহ করতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে নির্দেশ দিয়েছে বেলজিয়ামের একটি আদালত। অন্যাথায় গুণতে হবে বিশাল অংকের জরিমানা।
২৭শে সেপ্টেম্বরের মধ্যে এই টিকা দিতে নির্দেশ দিয়েছে দেশটির আদালত। নির্দেশ অনুযায়ী তিন ধাপে এই টিকা সরবরাহ করতে হবে। ব্যর্থ হলে প্রতি ডোজের জন্য যুক্তরাজ্য ভিত্তিক ওষুধ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে গুণতে হবে ১০ ইউরো করে জরিমানা । ইউরোপীয় ইউনিয়নের সাথে অ্যাস্ট্রাজেনেকার চুক্তি অনুযায়ী ১২ কোটি ডোজ দেয়ার কথা থাকলেও দিয়েছে তিন কোটি। আদালতের এই নির্দেশ থেকে দুই পক্ষই নিজেদের জয়ী ভাবছে। অ্যাস্ট্রাজেনেকা বলছে পাঁচ কোটি ডোজ টিকা সরবরাহ তাদের জন্য কোনও ব্যাপারই নয়।
এদিকে জিতলেই ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব নিশ্চিত হতো ইংল্যান্ডের। কিন্তু স্কটিশদের বিপক্ষে নিজেদের লক্ষ্যে সফল হতে পারল না ইংলিশরা। ম্যাচের সিংহভাগ সময় বল দখলে রেখেও স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়েছে গ্যারেথ সাউথগেটের দল। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।














