অর্থ পাচারে তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থায় চিঠি দিলেও সাড়া পাচ্ছে না দুদক
- আপডেট সময় : ০৮:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার কাছে অর্থ পাচারের তথ্য চেয়ে চিঠি দিলেও সাড়া পাচ্ছেনা দুদক। দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RAC-র সাথে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন সংস্থাটির নতুন চেয়ারম্যান মঈনুদ্দীন আবদুল্লাহ। অর্থপাচার কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।
দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RAC-র সাথে মঙ্গলবার নিজ কার্যালয়ে বৈঠক করেন সংস্থার চেয়ারম্যান মঈনুদ্দীন আবদুল্লাহ।
এসময় নতুন চেয়ারম্যান বলেন, অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে ইতোমধ্যে দুদক থেকে পররাষ্ট্রমন্ত্রণালয়সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চিঠি দেয়া হয়েছে। অভিযোগ করেন, সময় মতো সহযোগীতা না পাওয়ায় তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারছে না দুদক।
শুন্যের কোটায় নিয়ে আসতে সময় লাগলেও দুর্নীতি নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা নিয়ে দুদক কাজ করছে বলে জানান সংস্থার নতুন এই চেয়ারম্যান।
দেশকে দুর্নীতিমুক্ত করতে এই বৈঠক থেকে সাংবাদিকদের সহযোগীতা চান দুদক চেয়ারম্যান মঈনুদ্দীন আবদুল্লাহ।


























