০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, পার হলো মাত্র ৪টি

আান্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ পার হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে ৯টি জাহাজ চলাচল করেছিল। গত ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১৫টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ পার হয়েছে। সে হিসাবে বৃহস্পতিবারের চারটি জাহাজের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

হরমুজে কমেছে বাণিজ্যিক জাহাজ চলাচল

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হরমুজ প্রণালি অতিক্রম করা চারটি জাহাজের মধ্যে দুটি ছিল মিডিয়াম-রেঞ্জ ট্যাংকার। এছাড়া একটি কামসারম্যাক্স ট্যাংকার এবং একটি হ্যান্ডিসাইজ জাহাজ ছিল।

তবে জাহাজের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারণ, সমুদ্রপথে চলাচলের সময় কিছু জাহাজ নিরাপত্তাজনিত কারণে তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখে। ফলে স্যাটেলাইটভিত্তিক তথ্য থেকে সব জাহাজের গতিবিধি শনাক্ত করা সম্ভব হয় না।

সংঘাতের প্রভাবে বাড়ছে তেলের দাম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ার পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৬৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৫৬ ডলারে লেনদেন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭.১ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯.৮ শতাংশ। ফলে ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর এবারই তেলের দাম এক সপ্তাহে সবচেয়ে বেশি বাড়ার পথে রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, পার হলো মাত্র ৪টি

আপডেট সময় : ০৩:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬