হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আহত একজন। নিহতরা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী ও তার মেয়ে পূজা।
ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সন্দ্বীপ দাস ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। সন্দ্বীপ দাস জানান, রাত ৩টার দিকে প্রতিবেশী আমির তাকে ফোন দিয়ে বলেন, তার ঘরে চুরি হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার সঙ্গে আমির আলীর সম্পৃক্ততা থাকতে পারে। ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে পুলিশ।
এদিকে, পাবনার চাটমোহরে যমুনা রানী সরকার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলোরাতে কাজ শেষে ফেরার পথেই নিখোঁজ হন তিনি। সকালে মরদেহ পাওয়া যায়।
























