স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় নগরীর সদর রোডের টাউন হলের সামনে জেলা প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ, এমদাদুল হক, শন্তু মিত্র ও তুষার সেনসহ অন্যরা। এসময় সারা দেশে করোনা মহামারী ধারণ করছে। দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই। এ জন্য তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সকলের জন্য রাস্ট্রায়ত্ব চিকিৎসার ব্যবস্থাকরণ এবং বরিশালে পিসিআর ল্যাব বৃদ্ধিসহ দৈনিক ১ হাজার করোনা পরীক্ষার দাবী জানান।

























