সীমান্ত দিয়ে অবৈধ ভাবে প্রবেশ করায় এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
- আপডেট সময় : ০৮:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৮০৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে প্রবেশ করায় জহুরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ।
জহুরুল ইসলাম ও তার সঙ্গী কয়েকজন কাঁটাতারের বেড়া না থাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর ৭ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভোরে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর সেখান থেকে গরুসহ বাংলাদেশে ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা জহুরুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে আসে। এ প্রসঙ্গে কুড়িগ্রামের ২২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ভারতের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করায় একজনকে আটক করা হয়েছে গেছে। পুরো ঘটনা জানার জন্য বিএসএফের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।

























