সীমান্তপথে অবৈধ প্রবেশের সময় ১০ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় ১০ জনকে আটক করেছে বিজিবি।
৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- ৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিওপির সদস্যরা জীবননগর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নতুন তেতুলিয়া গ্রামের বটতলা মোড়ের পাঁকা রাস্তার উপর থেকে ওই চার বাংলাদেশী নাগরিককে আটক করে।
এদিকে, সাতক্ষীরায়–অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ৬ জনকে আটক করেছে বিজিবি। সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদ্রায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির ৩৩ ব্যাটলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল।














