০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শীতলক্ষ্যায় পিকনিকের নামে মাদক ও জুয়ার আসর, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ ২০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া, পাড়াগাঁওয়ের বাদল মিয়ার ছেলে শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি ও রাসেল মিয়া, জামালপুরের সুমন খান, মত্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীর এবং সাত নারী—চুমকি, আঁখি, রিয়া, কারিমা, জান্নাত ও স্বপ্নাসহ মোট ২০ জন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলারে পিকনিকের আড়ালে মাদক সেবন, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযানে ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল, বিয়ার এবং জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া নৃত্যশিল্পী পরিচয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ট্রলারটিতে পিকনিকের নামে মাদক ও জুয়ার আসর বসানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে গ্রেপ্তারদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত অভিযোগের ভিত্তিতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতলক্ষ্যায় পিকনিকের নামে মাদক ও জুয়ার আসর, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

আপডেট সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬