শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ইটনায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসী মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে টেম্পুতে লোক উঠানোকে কেন্দ্র করে শান্তিপুর বাজার এলাকায় দুই শিশুর মধ্যকার বিবাদ সংঘর্ষ পর্যন্ত গড়ায়। রাতে আমিরগঞ্জ বাজারে দু’পক্ষে এসব নিয়ে সালিশে বসেন। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এ ঘটনার জের ধরে সকালে দু’পক্ষের শতশত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান দু’জন এবং অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


























