লালমনিরহাটে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবীনটারী এলাকায় একটি মুদি দোকানে বসে কয়েকজন ব্যক্তি মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলছে।পরবর্তীতে বিষয়টি থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদকে অবহিত করে তার নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মুদি দোকান থেকে তিনজনকে আটক করা হয়।























