রেল ক্রসিংয়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগ : হাবিবুর রশিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রেল ক্রসিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেল ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে তিনি বলেন, দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বড় বাধা এখন ভূমি অধিগ্রহণ জটিলতা। সরকারি জমি কম থাকায় বেসরকারি জমি অধিগ্রহণে দীর্ঘ সময় লাগছে। এ কারণেই ঢাকা-সিলেট রুটের কাজও কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলে জানান তিনি। এর আগে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























