রূপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার রাতে রূপগঞ্জের পশ্চিমগাও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মাদককারবারি তালহা মিয়া ও জোসনা বেগম। সিনিয়র সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও এলাকায় অভিযান চালায়। এসময় ঘরে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি তালহা ও জোসনা বেগমকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমান ইয়াবা টয়লেটে ফেলে পালিয়ে যায় আরেক মাদককারবারি জাহিদ হাসান জনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম।























