রাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনী শুরু
- আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার থেকে সিনেট ভবন চত্বরে ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী এক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। রাবি জনসংযোগ দপ্তর এই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে চারুকলা অনুষদ আয়োজিত আর্ট ক্যাম্পে বিভিন্ন মাধ্যমে আঁকা ৮০টি চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে।




















