০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭ শতাংশ, উত্তীর্ণ ১ লাখ ১২ হাজারের বেশি

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৬২১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। মোট ১ লাখ ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাস করেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবারের ফলাফলে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বোর্ডের অধীন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারে। তবে এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম চলমান থাকায় ফল প্রকাশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের ভিড় কিংবা উৎসবমুখর পরিবেশ তেমন দেখা যায়নি।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ফলাফলের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমানোর দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭ শতাংশ, উত্তীর্ণ ১ লাখ ১২ হাজারের বেশি

আপডেট সময় : ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬