রাজশাহীতে অ্যাগ্রো-প্রসেসিং সম্মেলন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ
- আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রিজিওনাল কনফারেন্স অন অ্যাগ্রো-প্রসেসিং ২০২৬’।
আজ দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং জেলা প্রশাসন রাজশাহীর যৌথ উদ্যোগে পিটিআই সম্মেলন কক্ষে এ সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধি লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন। একই সঙ্গে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে উদ্যোক্তাদের মতবিনিময়ের সুযোগও তৈরি হবে।
এতে দেশি-বিদেশি বিনিয়োগকারী, শিল্প উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও বিনিয়োগ বিষয়ক নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর। এছাড়া বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।























