গাছে উঠে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৮০২ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলা শহরের রিভার ভিউ স্কুল মোড়ে গাছে উঠে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে গাডু মিয়া নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, হঠাৎ গাছের উপর শব্দ শুনে লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বিদ্যুতের তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছে। পরে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে গাছ থেকে মরদেহ নামায়।
পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে সদর থানা পুলিশ। ওসি এম আর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।























