যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে গোলাগুলির ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের বাফোলেতে এই ঘটনা ঘটে। বাফেলো পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। তবে কতজন হতাহত হয়েছেন তাৎক্ষণিক সঠিক হিসাব এখনো জানা যায়নি। এ ছাড়া ১৮ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। তার পরিচয় প্রকাশ করা হয়নি। সন্দেহভাজন ওই তরুণ শনিবার বিকালে একটি জনবহুল সুপার মার্কেটে প্রবেশ করেন। এরপর এলোপাতাড়ি গুলি চালান। হামলার ঘটনা অনলাইনে দেখানোর জন্য ক্যামেরাও সেট করেন ওই হামলাকারী। বিদ্বেষমূলক অপরাধ বলে ধারণা করা হচ্ছে। সহিংস হামলার ঘটনায় তদন্ত চলছে।























