ময়মনসিংহে এক ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ধোবাউড়ায় দুলাল খা নামে এক ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুলাল খা রোববার সকালে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ি থেকে উত্তরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনা তদন্ত করে হত্যায় জড়িতদের চিন্তিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।



























