ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত অন্তত ৩০
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
দুপুরে উপজেলার চর চারতলা এলাকায় এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে সরকার বাড়ি ও শেয়াল বাড়ির লোকজনের সাথে বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত চার পুলিশ আহত হন। সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক আহত হন।

























