বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সরকারের সমালোচনা করছে : নানক
- আপডেট সময় : ০৭:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু উদ্বোধনে কোনো উৎসব নয়, অনুষ্ঠান করছে সরকার। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকার শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সম্মেলনে যোগ দেন দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা।
পদ্মাসেতুর উদ্বোধন ও সিলেট অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন জাহাঙ্গীর কবির নানক।
সচিবালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এসময় বন্যার্তদের সহায়তা না করে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসবে মেতেছে– বিএনপির এমন অভিযোগের জবাব দেন তিনি।
এদিকে, ঢাকার হাতিরঝিলে দেশব্যাপী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে, পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতাকর্মীদের গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
পরে হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন ওয়ার্ডের জন্য ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।























