বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য, বন্দরে ৩ নম্বর সংকেত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
সকালে আবাহওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

























