ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জয় করলো নোভাক জকোভিচ
- আপডেট সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
স্টোফানোস সিটসিপাস দুর্দান্ত শুরুর পরও হার মেনে নিতে হয়েছে নোভাক জকোভিচের কাছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল নম্বর ওয়ান টেনিস তারকা জিতে নিয়েছেন ৩-২ গেমে। এটি সার্বিয়ান তারকার ১৯তম গ্র্যান্ড স্ল্যাম আর দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা।
প্রথম দুই সেটই জিতে নিয়েছিলেন স্তেফানোস সিৎসিপাস। শেষ পর্যন্ত টেনিসের ‘ভবিষ্যৎ’কে হারিয়ে জিতলেন বর্তমানই। প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে ৬–৭, ২–৬, ৬–৩, ৬–২, ৬–৪ গেমে সিটসিপাসকে হারিয়ে জিতে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন ও ১৯তম গ্র্যান্ড স্লাম। তাতে ইতিহাসও হলো। রয় এমারসন ও রড লেভারের পর ইতিহাসের মাত্র তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্লাম একাধিকবার জেতা হয়ে গেল বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের। মোট গ্র্যান্ড স্লাম জয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ারও নিশ্বাস দূরত্বে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী জোকোভিচ।
























