০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্টকে ঘিরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

জাবেদ হোসাইন মামুন, ফেনী
  • আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সোনাগাজীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ইত্যাদি স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহত সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধ

আহতের পরিবার ও দলীয় সূত্র জানায়, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় কয়েকজন দাগি অপরাধীর বিরুদ্ধে একটি পোস্ট দেন সুমন। এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।

পরিবারের অভিযোগ, ওই পোস্টের জেরে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সুমনের ওপর হামলা চালায়।

১০-১২ জনের হামলার অভিযোগ

অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা সোহাগ, ‘সিএনজি সোহাগ’, রাকিব ও তাহসিনসহ ১০-১২ জন সুমনকে ঘিরে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উন্নত চিকিৎসার জন্য ফেনীতে স্থানান্তর

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা লোপা বলেন, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত করছে পুলিশ

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেসবুক পোস্টকে ঘিরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬