১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ফেনীতে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি

জাবেদ হোসাইন মামুন, ফেনী
  • আপডেট সময় : ০৭:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফ্যাসিবাদবিরোধী ঐক্য নামে একটি সংগঠন। সোমবার তারা ফেনীর পুলিশ সুপার কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার তাদেরকে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। তারা বলেন, ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে সম্প্রতি বিচ্ছিন্নভাবে মিছিল করেছে।”ছাত্রলীগ মিছিল করে, পুলিশ সুপার কি করে ” এসব স্লোগান দিতে থাকেন।
২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-সমর্থিত সশস্ত্র নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মহিপাল এলাকা। গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী।
এদিকে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া হত্যা ও সহিংসতার মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, মহিপাল হত্যাকাণ্ডে সাতটি হত্যা ও ১৫টি আহতের মামলা হয়েছে। এসব মামলায় প্রায় আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, যারা অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে, তাদের অধিকাংশই পলাতক। তবে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেনীতে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি

আপডেট সময় : ০৭:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬