পঞ্চম দিনের মতো হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
পঞ্চম দিনের মতো হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে বেশ কয়েকটি ফ্লাইট ছেড়ে গেছে।
বুধবার মোট ১১টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এদিন মোট ৪৫২১ জন হজযাত্রী ঢাকা ছেড়ে যাবেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হজযাত্রীরা। তারা বলছেন, এবার কোনো ধরনের অসুবিধা ছাড়াই বেশ সহজে হজের সকল প্রক্রিয়া সম্পন্ন করে হজের জন্য তৈরি হতে পেরেছেন। এর আগে, মঙ্গলবার ১৩টি ফ্লাইটে মোট ৫৩৬৭ জন যাত্রী ঢাকা ছেড়েছেন। ১৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৩৮৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।



























