০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে বহাল রাখার দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৬১৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিলপূর্বক রাজশাহীতেই বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন সচেতন রাজশাহীবাসী। সোমবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে একটি ব্যানার নিয়ে পাঁচজন সচেতন নাগরিক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী শহরে অবস্থিত। উত্তরাঞ্চলের বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের বিকাশ এবং আঞ্চলিক অর্থনীতিতে নেসকোর প্রধান কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি এই কার্যালয়টি রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।
বক্তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব হ্রাস পাবে। সেইসঙ্গে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম নেতিবাচকভাবে প্রভাবিত হবে। এছাড়া দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধন থেকে তারা আরও জানান, রাজশাহী শিক্ষা, প্রশাসন ও আঞ্চলিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে বহাল রাখা যৌক্তিক, জনস্বার্থসংশ্লিষ্ট এবং উত্তরাঞ্চলের সুষম উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে রাজশাহীবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে উপস্থিত সচেতন নাগরিকবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, আপনার বিচক্ষণ, দূরদর্শী ও জনকল্যাণমুখী নেতৃত্বে রাজশাহীর ন্যায্য দাবি বিবেচিত হবে এবং এ বিষয়ে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে বহাল রাখার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬