নারায়ণগঞ্জে হেফাজতের সহিংসতার ঘটনায় ৭৫০ জনকে আসামি করে তিনটি মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৮৫১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে হেফাজতের সহিংসতার ঘটনায় হেফাজতের ২৪১ জনের নাম উল্লেখ করে ৭৫০ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়েছে ।
৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর তার বিক্ষুব্ধ সমর্থকরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাকে ছিনিয়ে নেয় । এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে শুক্রবার সোনারগাঁ থানায় আলাদা তিনটি মামলা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, একটি মামলায় হেফাজতের নেতা মামুনুল হককে প্রধান আসামি করে স্থানীয় হেফাজতে ইসলাম ও বিএনপির ১১১ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে একটি মামলা সহ মোট ৩টি মামলায় হেফাজত ও বিএনপির ২৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭৫০ জনকে আসামি করা হয়।



























