দণ্ডিত আসামিকে ফিরিয়ে এনে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
দণ্ডিত পলাতক আসামিকে ফিরিয়ে এনে ইরানি স্টাইলে বিএনপি বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপি গণ-আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গণ-আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে বিএনপি। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনে সংকটের কালো ছায়া পড়েছে। গত ১৩ বছরে বারবার আন্দোলনের ডাক দিলেও জনগণ তাতে সাড়া দেয়নি বলে জানান তিনি। যারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিলো, তারা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে… এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের।


























