০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • / ১৬৯৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। আশঙ্কা ও সংশয়ের মধ্যেও প্রচারণায় ব্যস্ত বিএনপির দুই মেয়র প্রার্থী। উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল বলেন, নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা রুখতে ভোটারদের ঐক্য দরকার। আর দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন বলেন, কোনো অপশক্তির কাছে মাথা নত না করে, শেষ পর্যন্ত ভোটের মাঠেই থাকবেন।

ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনী প্রচারণায় ছুটছেন এখান থেকে সেখানে। তেজকুনীপাড়ায় এসে পৌছালে নেতা কর্মীরা শ্লোগানে তাকে বরণ করেন।

এসময় তাবিথ আউয়াল বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। টিকাটুলি উইম্যান্স সেন্ট্রাল কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন তিনি নিজেই।

কাপ্তান বাজারে পথ সভায় মেয়র ইশরাক বলেন, জনগণ আমাদের সাথে রয়েছে। আর যে কোনো পরিস্থিতিতে ভোটের মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

এর আগে, সকালে রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিকে দুই মেয়র প্রার্থী তাবিথ ও ইশরাককে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ীর কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সমালাচনা করেন তিনি।

ইভিএমের পদ্ধতি বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি

আপডেট সময় : ০৯:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০