০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ, ব্রাহ্মণবাড়িয়ার ২ যাত্রী জখম

মনিরুজ্জামান পলাশ ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার দুজন যাত্রী আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী জংশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছলে বাইরে থেকে এ পাথর নিক্ষেপ করা হয়।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) ও একই জেলার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)

আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, আমিসহ আমার ছোট ভাই ফাহিম আশুগঞ্জ থেকে ‘জয়ন্তিকা’ ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি বসাছিলাম দুই ভাই। ফাহিম সিটে বসা ছিল, আমি দাঁড়িয়ে ছিলাম। টঙ্গী জংশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছলে বাইরে থেকে একটি পাথর ট্রেনের জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে লাগে। আমাদের ঢাকায় ব্যাগের ব্যবসা আছে। দুই ভাই ব্যাগের ব্যবসার সাথে জড়িত। ফাহিম ট্রেনে ব্যাথায় ও ভয়ে কাঁপছিল বলে কোনো কথা বলতে পারেনি।

আহত লিটন মিয়া বলেন, আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ঢাকায় বেশি থাকা হয় ব্যবসার কারণে। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লেগে আরেকজনের গলায় লেগেছে। ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করতে হবে।

ট্রেনের আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ বলেন, ট্রেন ছাড়লে সকলকেই বলা হয় ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য; কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। আহত দুজনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ, ব্রাহ্মণবাড়িয়ার ২ যাত্রী জখম

আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬