০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জীবননগরে লাইসেন্স না থাকায় ক্লিনিকে জরিমানা

বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা
  • আপডেট সময় : ০২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগরে লাইসেন্স না থাকায় নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জীবননগর শহরে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

লাইসেন্স না থাকায় জরিমানা

অভিযানকালে নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স এবং স্বাস্থ্যসেবা পরিচালনার বিভিন্ন বিষয় যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যসেবার নির্ধারিত নিয়ম না মানার বিষয়টি ধরা পড়ে।

পরে ক্লিনিকের মালিক সুজা উদ্দীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়।

প্রসূতি মায়ের মৃত্যুর পর অভিযান

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, অপারেশনের চার দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে ক্লিনিকের লাইসেন্স ও স্বাস্থ্যসেবার মান যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে ক্লিনিকে থাকা সবাইকে দ্রুত বের করে দেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

অভিযানে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে লাইসেন্স না থাকায় ক্লিনিকে জরিমানা

আপডেট সময় : ০২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬