০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট সময় : ০৪:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আসলাম হোসেন (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মণ্ডলপাড়া এলাকার হায়দর আলীর ছেলে।

বিয়ের পরও ভুক্তভোগীকে বিরক্ত করতেন আসলাম

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজরুল হক জানান, আসলাম হোসেন বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি জানতে পেরে নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে ওই নারীকে বিয়ে দেওয়া হয়।

বিয়ের পরও আসলাম ওই নারীর স্বামীর কাছে বিভিন্ন কথা বলে সংসারে অশান্তি সৃষ্টি করেন। একপর্যায়ে ২০২৩ সালের ১০ জুলাই ওই নারীর সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।

রাতের আঁধারে ঘরে ঢুকে ধর্ষণ

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২০ জুলাই রাত ৩টার দিকে আসলাম ওই নারীর ঘরে প্রবেশ করেন। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে স্থানীয়রা আসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার দুই দিন পর, ২২ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন।

মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ড দেন।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬