জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য শামীমুর রহমান গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য শামীমুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
পুলিশ জানায়, শামীম দীর্ঘ ২০ বছর ধরে ফিরোজ শাহ কলোনির একটি কওমি মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তার বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হত। এসব বৈঠকে থাকতেন সাখাওয়াতও। সিরিয়ায় জঙ্গি প্রশিক্ষণ ও যুদ্ধ শেষে দেশে ফেরার পর সাখাওয়াতের সঙ্গে আবারও শামীমের বৈঠক হয় বাসায়। সম্প্রতি সাখাওয়াতকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।














