চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানকে ৫০ লাখ টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
ভিত্তিহীন রিট করায় চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
অন্য দুই রিটকারী আবদুল কাদের ও জুয়েলকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। দুই মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে সেলিম খানকে। তিনি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান। মেঘনা নদীতে জনস্বার্থে নিজ খরচে হাইড্রোগ্রাফিক জরিপ করতে নির্দেশনা চেয়ে ২০১৫ সালে রিট করেছিলেন তিনি। ওই রিটের ওপর ২০১৮ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রায় দেয়। রায়ে চাঁদপুরের ২১টি মৌজায় মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।


























