চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন বিজয়ী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।
সোমবার রাত ৯ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। ৪ লাখ ৭৩ হাজার ২৪৭ ভোটারের মধ্যে ১৭০টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৫৮১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। ফল ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য মোসলেম উদ্দিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকারের চলমান উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নেয়াসহ চলতি বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান করার ঘোষণা দেন।


















