গ্রেপ্তার এএসআই সৌমেনকে আদালতে তোলা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার এএসআই সৌমেনকে আদালতে তোলা হয়েছে।
দুপুরে তাকে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের আদালতে নেয়া হয়। এর আগে রোববার রাতে নিহত শাকিল খানের পিতা মেজবাউর রহমান বাদী হয়ে সৌমেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালতে তোলার পর সৌমেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে বলে জানা গেছে। রোববার সকাল ১১টার দিকে শহরের কাস্টমস মোড়ে দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন, তার পুত্র রবিন ও কথিত প্রেমিক শাকিলকে গুলি করে হত্যা করে সৌমেন। এদিকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।


























