কুমিল্লায় অংকনশালার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৭০৩ বার পড়া হয়েছে
নানা আয়োজনে কুমিল্লা সিটি কর্পোরেশনের অংকনশালা ও শিল্পচর্চার কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে নগরীর নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অংকনশালার অধ্যক্ষ মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, অভিভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা চারটি বিভাগে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লাকে আধুনিক, বাসযোগ্য, গ্রীন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে কাজ করা হচ্ছে। অংকনশালা ও শিল্পচর্চার কেন্দ্রটি আধুনিকায়ন করে একসঙ্গে ২০০ থেকে ২৫০ শিক্ষার্থীর ক্লাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
























