ইরানের গোরুক ও কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পারস্য উপসাগরে ইরানের গোরুক ও কেশম দ্বীপে বোমাবর্ষণ করেছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, রোববার একটি মার্কিন ড্রোন ভূপাতিতের জবাবে এই হামলা চালানো হয়েছে।হও
সেন্টকমের বিবৃতিতে জানানো হয়, দুই দ্বীপে ইরানের স্থাপিত রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়। হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও দুটি অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন সংঘাত অব্যাহত রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির আলোচনা ফের গতিশীল হয়েছে।


















